সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

৩০ জুন পর্যন্ত পদ্মাপাড়ে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান : নূর-ই আলম চৌধুরী

  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০২২, ৯.২৬ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

সেতু উদ্বোধনের প্রস্তুতি। উপলক্ষ্যে ১০ লাখ মানুষের সমাবেশ করতে চায় আওয়ামী লীগ। বিশাল জনসমাবেশ ঘিরে নিরাপত্তার সব প্রস্তুতি এরই মধ্যে নেয়া শুরু হয়েছে।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের শিবচরের কাঁঠালাবাড়ির ইউনিয়নের বাংলাবাজার ঘাট এলাকায় আয়োজন করা হয়েছে জনসভার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন স্বপ্নের পদ্মা সেতু।

সকালে জনসভাস্থল পরিদর্শনে এসে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, ২৫ জুন প্রতিটি জেলায় একসাথে পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ উৎসব উদযাপিত হবে, এটি দেশের মানুষের জন্য অনেক বড় চমক। এছাড়া পদ্মাসেতু উদ্বোধনের পরও ৩০ জুন পর্যন্ত পদ্মাপাড়ে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

জাতীয় সংসদের চীফ হুইফ নূর-ই আলম চৌধুরী এমপি বলেন, “সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য প্রতিদিনই আমাদের মন্ত্রী ও নেতারা আসছেন। ১০ লাখের উপর মানুষ আসবে, তারা কিভাবে এখানে নামবে- সেসব সুবিধার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ৫০ বছরের ইতিহাসে এমন উৎসবমুখর অনুষ্ঠান কোনদিনও হয়নি, যা ২৫ জুন হতে যাচ্ছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয় বিআইডব্লিউটিকে যে নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য কাজ করছি।

বাংলাবাজার ও শিমুলিয়া এই দুইঘাটের শ্রমিকরা যাতে কর্মহীন না হয়ে পড়ে সে ব্যাপারেও সরকার উদ্যোগ নিচ্ছে বলেও জানান নীতিনির্ধারকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com