সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সন্দেহের বশে খুন করলেন প্রেমিকা

  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০২২, ৮.০০ পিএম
  • ৩১৯ বার পড়া হয়েছে

প্রেমিকের উপর বেশ কয়েক দিন ধরেই সন্দেহ ছিল বছর ২৬-এর গ্যালিন মরসের। তাই ফোনের সাহায্যে প্রেমিক অ্যান্ড্রে স্মিথকে হাতেনাতে ধরলেন মহিলা।প্রেমিকের পরকীয়া ধরে ফেলে তাঁকে হত্যা করলেন এক আমেরিকান মহিলা। এই ধরনের ঘটনা অবশ্য নতুন নয়। তবে এই মহিলার তাঁর প্রেমিকের কীর্তি হাতেনাতে ধরতে যে অভিনব পন্থা নিয়েছিলেন,

অ্যাপলের ‘এয়ার ট্যাগ’ ব্যবহার করেই প্রেমিকের কুকীর্তি ফাঁস করলেন মহিলা। সাধারণত কোনও ইলেকট্রনিক ডিভাইস হারিয়ে গেলে ‘এয়ার ট্যাগ’ ব্যবহার করা হয় সেগুলি খুঁজে বার করার জন্য।

প্রেমিকের উপর বেশ কয়েক দিন ধরেই সন্দেহ ছিল বছর ২৬-এর গ্যালিন মরসের। তাই ‘এয়ার ট্যাগ’ ব্যবহার করেই প্রেমিক অ্যান্ড্রে স্মিথের পিছু করে পানশালায় পৌঁছান সেই মহিলা। সেখানে তিনি দেখেন অন্য এক জন মহিলার সঙ্গে দিব্যি সময় কাটাচ্ছেন তাঁর প্রেমিক। সেই দৃশ্য দেখে বেজায় চটে যান গ্যালিন। খালি ওয়াইনের বোতল নিয়ে প্রেমিকের সঙ্গে থাকা মহিলার দিকে মারতে এগিয়ে যান, আর তাতেই ঘটে বিপত্তি। দুই মহিলার বিবাদ মেটাতে মাঝে এসে পড়েন অ্যান্ড্রে। আর তখনই প্রেমিকার হাতে কাচের বোতলে আঘাত লেগে মৃত্যু হয় তাঁর।

অ্যাপলের এই ডিভাইস ব্যবহার করে আগেও মানুষের পিছু করার ঘটনা ঘটেছে, যা সম্পূর্ণ ভাবেই বেআইনি। ফেব্রুয়ারি মাসের শুরুতে, অ্যাপল বেশ কয়েকটি আপডেট ঘোষণা করেছিল যা ‘এয়ার ট্যাগ’-এর মাধ্যমে অবাঞ্ছিত ট্র্যাকিং বন্ধ করবে। অ্যাপলের তরফে একটি ব্লগে বলা হয়েছিল ব্যবহারকারীদের সঙ্গে কোনও অজানা এয়ারট্যাগ ভ্রমণ করলে তাঁদের সতর্ক করা হবে। ব্যবহারকারীরা টোন সিকোয়েন্স ব্যবহার করলেই ‘এয়ার ট্যাগ’ খুঁজে পেতে সক্ষম হবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com