ডলারের বিপরীতে টাকার মান আরও কমলো। সোমবার ডলারের বিপরীতে টাকার মান ১ টাকা ৬০ পয়সা কমে বিনিময় মূল্য হয় ৯১ টাকা ৫০ পয়সা। মঙ্গলবার তা আরও ৪৫ পায়সা কমে দাঁড়িয়েছে ৯১ টাকা ৯৫ পয়সায়।
এর আগে, গত বৃহস্পতিবার ডলারের দাম ৮৯ টাকা ৯০ পয়সা নির্ধারণ করে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এক মাসের ব্যবধানে ৬ দফা বাড়ানো হয়েছে ডলারের দাম। আলোচ্য সময়ে টাকার মান কমেছে ৫.০৫ টাকা।
গত ২৯ মে দেশে ডলারের এক রেট ৮৯ টাকা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু সোমবার এই রেট উঠিয়ে দেওয়া হয়েছে। এর পরপরই ডলারের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।