নরসিংদীর রায়পুরায় ট্রেন ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় রায়পুরার হাসনাবাদ রেল ক্রসিংয়ে জয়ন্তিকা এক্সপ্রেস ও যাত্রীবাহী এক পিকআপের মধ্যে সংঘর্ষের এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পর শাহীন নামে আরও একজন মারা যান। গুরুতর আহত ৩ জনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী এসব তথ্য নিশ্চিত করেছেন।
নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী বলেন, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তারা সকলেই পিকআপের যাত্রী ছিলেন।