সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ম্যাচ জয়ের আনন্দে খাবার খেতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ৭.৩২ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের উর্বশী সিনেমা হলের সামনে চাল বোঝাই ট্রাকের সাথে মটরসাইকেরের মূখোঁমূখী সংঘর্ষে ঘটনাস্থলে আপন খালাতো ভাই ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, উপজেলার শিবনগর ইউনিয়নের বুলবুল আহম্মেদের ছেলে তাজিম আহম্মেদ(১৯) ও বাসুদেবপুর গ্রামের ওয়েজ উদ্দিনের ছেলে প্রকৌশলী নাহিদ হাসান সবুজ (২৪)। গুরুত্বর আহত মোঃ খলিদ হোসেন পলাশ (২০) উত্তর সুজাপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে আর্জেনটিনা ও ইতালি‘র মধ্যে ফুটবল খেলা চলছিল। নাহিদ হাসান সবুজের সুজাপুরস্থ বাড়িতে খেলা দেখতে আসেন তার বন্ধু তাজিন আহম্মেদ ও মোঃ খলিদ হোসেন পলাশ। খেলা শেষে ম্যাচ জেতার আনন্দে তারা খাবার খেতে পালসার মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ৪৪-৬৬-৭৯) নিয়ে বাড়ি থেকে বের হয়। প্রথমে নিমতলা মোড়সহ ঢাকামোড়ের কিছু দোকানে খাবারের সাথে হাঁসের মাংসের খোঁজ চালায় তারা। কোনো খাবারের দোকানেই হাঁসের মাংস না পেয়ে তারা ঢাকামোড় থেকে দিনাজপুরের লক্ষ্মীতলার উদ্দ্যেশে রওনা দেন। যাবার পথে ফুলবাড়ীর ছোট যমুনা ব্রিজ সংলগ্ন মন্ত্রী মার্কেটের সামনে ঢাকাগামী জান্নাত-জোনায়েত নামের পণ্যবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৬-৫২৫৬) সাথে তাদের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে নাহিদ হাসান সবুজ ও তাজিন আহম্মেদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুত্বর আহত পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় হলে তার অবস্থার অবনতি ঘটে। পরে তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়।


থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ ট্রাকের চালক জানে আলম (৫১) ও হেলপার সবুজকে (৩২) আটক করা হয়। তাদের বাড়ী ঢাকার সাভারে। চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধিন রয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com