সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভাঙ্গায় শ্রমিক সদস্যের অকাল মৃত্যুতে পরিবারকে অনুদান প্রদান

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ১০.০২ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

 

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতাঃ ফরিদপুরের ভাঙ্গায় কার ও মাইক্রোবাস শ্রমিক সমবায় সমিতির পক্ষ থেকে সংগঠনের সদস্য আক্তারুল ইসলাম তপনের অকাল মৃত্যুতে তার পরিবারকে অনুদান প্রদান করা হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা পৌর সদরের সমিতির কার্যালয়ে সংগঠনটির আয়োজিত অনুষ্ঠানে নিহতের স্ত্রী,শিশু সন্তান ও তার মায়ের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। অনুদানের অর্থ পেয়ে পরিবারটির সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। সমবায় সমিতির সদস্যরা যেভাবে তাদের পাশে এসে দাড়িয়েছে এজন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোঃ খলিলুর রহমান খোকন,সাধারন সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, পৌর কাউন্সিলর পান্না মিয়া,সহ-সভাপতি মোঃ হিমেল ফকির,সাংগঠনিক সম্পাদক মোঃ লালন মাতুব্বর,কার্যকরী সভাপতি মোঃ হায়দার আলী,সমবায় সমিতির সদস্যবৃন্দ,সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com