সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁর সাপাহারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৯.৫৩ পিএম
  • ৩২৭ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার আাইহাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয়ের গেটের সামনে মানববন্ধনে অংশ নেয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, এলাকার অভিভাবকও সচেতনমহল।

মানববন্ধনে স্কুলের অভিভাবক কমিটির সদস্য সিরাজুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ল্যাপটপ চুরির বিষয়টি ধামাচাপা ও পক্ষপাতিত্ব করায় আমরা তার বিরুদ্ধে এ মানববন্ধন করেছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।
বক্তারা  জানান, গত ২৫ এপ্রিল সন্ধ্যায় বিদ্যালয় থেকে ল্যাপটপ চুরির অভিযোগ ওঠে। বিষয়টি  জানাজানি হলে এলাকায় গুঞ্জণ সৃষ্টি হয়।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস ছালেক বিদ্যালযের নাইটগার্ড সেলিম রেজা সহ আরোও অনেকের নামে থানায় অভিযোগ দায়ের করেন।

ল্যাপটবটি হারিয়ে যাওয়ার ১৮দিন পর রহস্যজনক ভাবে গত ১৩মে শুক্রবার বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত ঘর থেকে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক  মিলে পরিত্যাক্ত ঘরের তালা খুলে ল্যাপটবটি উদ্ধার করেন। এর রহস্য উদঘাটনে বক্তারা অবিলম্বে এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করা হয় মানববন্ধনে।

এবিষয়ে  আাইহাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস ছালেক এর সাথে ফোনে  যোগাযোগ করা হলে ফোনটি রিসিপ করে বলেন, আমি এ বিষয়ে কোন মন্তব্য করতে পারবোনা বলে ফোনের সংযোগ কেটে দেয়।

এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি অভিযোগ দায়ের করেছেন।  বিষয়টি তদন্তাধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com