সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৮

  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২, ২.২৯ পিএম
  • ৫৪৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ নিহতের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন। উপজেলার মিল্টন বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একই পরিবারের যে তিন জন রয়েছে, তারা হলো—চিকিৎসক বাসুদেব সাহা, তাঁর স্ত্রী ও শিশু সন্তান। ডা. বাসুদেব গোপালগঞ্জ শহরের সাবেক কাউন্সিলর প্রফুল্ল শাহ’র ছেলে বলে জানা গেছে। তারা শহরের বটতলা এলাকার বাসিন্দা।

ইউএনও মেহেদি হাসান জানান, রাজিব পরিবহণের একটি বাস আজ সকালে মাওয়া থেকে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় খুলনা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনটি বাহনই দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই সাত জন নিহত হয়। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও এক জনের মৃত্যু হয়।

ইউএনও আরও জানান, দুর্ঘটনাস্থলে সড়কের পাশেই ধান মাড়াই করছিলেন স্থানীয়রা। নিহত ব্যক্তিদের মধ্যে তাঁদেরও দু-একজন থাকতে পারেন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তবে, তাৎক্ষণিকভাবে হতাহত সব ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। এ ছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান এ কর্মকর্তা।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ রায়হান জানিয়েছেন, বর্তমানে সড়ক স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যেরা কাজ করছেন। দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com