ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। আজ রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান, কমলাপুর, গাবতলী, মহাখালী ও সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা গেছে এ চিত্র।
রাজধানী ঢাকা আজও ফাঁকা রয়েছে। সরকারি অফিস-আদালত খুললেও উপস্থিতি খুব কম ছিল।
ঈদ শেষে আজ প্রথম অফিস খুলেছে। সকালে মিরপুরের বিআরটিএতে একটি কাজে গিয়েছিলাম। অনেক কম সময়ের মধ্যে কাজ শেষ হয়ে গেছে। অন্য সময় হলে যেতে আর আসতে পাঁচ ঘণ্টা ও কাজ করতে আরও দুই ঘণ্টা লাগতো। কিন্তু ঈদের পরে রাস্তা ফাঁকা। আর মানুষ না থাকায় ২০ মিনিটের মধ্য কাজ হয়ে গেছে।