সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন হাজী সেলিম

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মে, ২০২২, ৫.২৩ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

দেশে ফিরেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম। থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে দেশে ফেরেন তিনি। হাজী সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে করে দেশে ফেরার পর হাজী সেলিমকে রিসিভ করেন তাঁর ব্যক্তিগত গাড়িচালক ও মদীনা গ্রুপের কর্মচারীরা।

গত শনিবার থাইল্যান্ডে যান হাজী সেলিম। এর দুদিন পর বিষয়টি জানাজানি হয়। পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি শুনেছি তিনি দেশের বাইরে গেছেন। কীভাবে গেছেন, তা জানা নেই। তবে, আদালতের অনুমতি ছাড়া কীভাবে বিদেশে গেলেন, তা আমরা আদালতের নজরে আনব।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ড বহাল রেখে গত ৯ ফেব্রুয়ারি রায় প্রকাশ করেন হাইকোর্ট।

দুদকের আইনজীবী খুরশীদ আলম একটি বেসরকারি টেলিভিশনে বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় হাজী সেলিমের সংসদ সদস্য পদ আর নেই। একজন সাজাপ্রাপ্ত আসামি বিদেশ যেতে পারেন না। তাঁর তো আত্মসমর্পণ করার কথা।

যেহেতু সর্বোচ্চ আদালত হাজী সেলিমকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার আদেশ দিয়েছেন, সেহেতু তিনি কোনোভাবেই দেশত্যাগ করতে পারেন না বলে মনে করছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী (মানিক)।

রোববার বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘সর্বোচ্চ আদালত তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার আদেশ দিয়েছেন। এ অবস্থায় তিনি কোনোভাবেই দেশত্যাগ করতে পারেন না। যারা তাঁকে দেশত্যাগে সাহায্য করেছেন, তাঁরা বড় অপরাধ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com