সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঢাকার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজের জামাত

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মে, ২০২২, ৪.০৬ এএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর। রাজধানী ঢাকার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। করোনার জন্য দুবছর সীমিত পরিসরে ঈদের জামাতের পর এবার উন্মুক্ত স্থান ও মসজিদে ঈদের জামাত হবে। সেজন্য রাজধানীতে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রাজধানীসহ দেশের বড় বড় ঈদগাহ মাঠে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এবার রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত শুরু হবে সকাল সাড়ে ৮টায়। তবে, বৈরী আবহাওয়া থাকলে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুরু হবে।

বায়তুল মোকাররমে ঈদের জামাত

ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের নামাজের পাঁচটি জামাত হবে। ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে জামাত শুরু হবে।

জাতীয় সংসদ ভবনে ঈদের জামাত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৮টায় জামাত শুরু হবে। এ জামাতে সংসদের চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ এলাকার মুসল্লিরা অংশ নেবেন। এ ছাড়া এ জামাত উন্মুক্ত হওয়ায় সবাই অংশ নিতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে ঈদ জামাত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় শুরু হবে। এ জামাতে ইমামতি করবেন বংশাল বড় জামে মসজিদের খতিব শাইখ মুহাম্মাদ মোস্তফা সালাফি। অপরদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ঈদুল ফিতরের নামাজের জামাত সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে শুরু হবে। তবে, মাঠে কোনো কারণে জামাত আয়োজন করা সম্ভব না হলে বুয়েটের নির্ধারিত তিনটি মসজিদে ঈদ জামাত আয়োজন করা হবে।

গুলশান সেন্ট্রাল মসজিদে ঈদ জামাত

রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে ঈদের নামাজের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন ভোর ৬টায়, সকাল সাড়ে ৭টায় ও সকাল ৯টায় জামাত শুরু হবে।

এ ছাড়া রাজধানীর ধানমণ্ডির তাকওয়া মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৯টায়, ধানমণ্ডি ঈদগাহ জামে মসজিদে সকাল ৮টায়, মিরপুর দারুস সালাম এলাকার মীর বাড়ি আদি (মাদবর বাড়ি) জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সকাল ৯টায়, মিরপুর ১২ নম্বর সেকশনের হারুন মোল্লাহ্ ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, মতিঝিলের আরামবাগের দেওয়ানবাগ শরিফে সকাল ৮টা ও সাড়ে ৯টায়,বাসাবো খেলার মাঠ সকাল সাড়ে ৭টায়. বসুন্ধরা আবাসিক এলাকায় মারকাজুল ফিকহিল ইসলামী মসজিদে সকাল ৭টায়, বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে উম্মে কুলসুম জামে মসজিদ (সি ব্লক) সকাল সোয়া ৭টায়, সকাল সাড়ে ৭টায় এফ ব্লক জামে মসজিদে, সকাল ৮টায় বায়তুল জান্নাত জামে মসজিদ (জি ব্লক), সকাল সাড়ে ৮টায় ফকিহুল মিল্লাত জামে মসজিদে (এন ব্লক) ঈদের জামাত শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com