সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পাটুরিয়া ঘাটে ভোগান্তি ছাড়াই স্বস্তিতে নদী পার হচ্ছে যাত্রী ও যানবাহন

  • আপডেট সময় রবিবার, ১ মে, ২০২২, ৭.১১ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আজ দূরপাল্লার যাত্রীবাহী বাসের কিছুটা চাপ থাকলেও ভোগান্তি ছাড়াই স্বস্তিতে নদী পার হচ্ছে যাত্রী ও যানবাহন চালকেরা।ফেরিঘাট সূত্রে জানা গেছে, এবারের ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন পারপারে কর্তৃপক্ষ আগে থেকেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করায় তেমন ভোগান্তি ছাড়াই ফেরিঘাট পার হতে পারছে। গত ২৯ এপ্রিল পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের উভয় ঘাট মিলে ১২ হাজার ৬০০, ৩০ এপ্রিল ১১ হাজার ২০০ এবং আজকে (১ মে) ভোর ৬ থেকে দুপুর ২ পর্যন্ত ৪ হাজার ৪০০ যানবাহন মিলে মোট ২৮ হাজার ২০০ যানবাহন পারাপার হয়েছে।

উভয় ঘাট মিলে পারাপার হওয়া যানবাহনগুলোর মধ্যে পাটুরিয়া দিয়ে পার হয়েছে দুই তৃতীয়াংশ। তবে আজকে ভোর ৬ থেকে দুপুর ২টা পর্যন্ত ৪ হাজার ৪০০ যান পাটুরিয়া ঘাট দিয়ে পার হয়েছে। ঘাট পারাপার হওয়া এসব যানবাহনগুলো হলো, পরিবহন বাস, ব্যক্তিগত ছোট গাড়ি, পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেল।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল এনটিভি অনলাইনকে জানিয়েছেন, এই মুহূর্তে ঘাট এলাকায় শতাধিক বাস ও দুই শতা‌ধিক ছোট গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। যাত্রী ও যানবাহন পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট, বড় মোট ২১টি ফেরি ও ৩৩টি লঞ্চ আজও চলাচল করছে। এপাড়ের ৫টি ঘাট সচল থাকায় যাত্রীদের খুব একটা ভোগান্তি পোহাতে হচ্ছে না।

এন টিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com