মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আগামী জুনের মধ্যে ৫ থেকে ১২ বছরের শিশুদের করোনা টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে

  • আপডেট সময় শনিবার, ৩০ এপ্রিল, ২০২২, ৩.৫৯ এএম
  • ১৭০ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী জুনের মধ্যে ৫ থেকে ১২ বছরের শিশুদের করোনা টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় দুই কোটি শিশু এই টিকার আওতায় আসবে।

শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্র সেন্টারে ব্যক্তিগত উদ্যোগে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, শিশুদের জন্য ফাইজার এই টিকা তৈরি করেছে। শিশুদের টিকা দিতে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছি। ইতিমধ্যে দুই কোটি টিকার চাহিদা পাঠিয়েছি এবং ৩০ লাখ টিকা হাতে পেয়ে গেছি।

অভিভাবকদের আহবান জানিয়ে মন্ত্রী বলেন, মা-বাবাদের বলবো পাঁচ থেকে ১২ বছরের শিশুদের জন্ম নিবন্ধন করে নিবেন। জন্ম নিবন্ধন দিয়ে টিকার রেজিস্ট্রেশন করে ফেলবেন। যাতে টিকা নিতে কোনো সমস্যা না হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের এমন একটি দেশ যেখানে প্রায় ৭৫ ভাগ জনগণকে টিকা দেওয়া হয়েছে। আমরা টার্গেটের নির্দিষ্ট জনগণের ৯৫ ভাগ লোককে টিকা দিয়েছি। ইতিমধ্যে প্রায় ২৫ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন বুস্টার ডোজ চলছে, যারা নেননি তারা দ্রুত বুস্টার নেবেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, টিকা দেওয়ার সফলতায় প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হয়েছেন। এবার ভ্যাকসিন চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

করোনার চতুর্থ ঢেউ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে অধিকাংশ মানুষ টিকা নিয়েছেন, তাই চতুর্থ ওয়েভ আমাদের দেশে সেভাবে আসবে না।

এ সময় অন্যদের মধ্যে, উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com