সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিউ মার্কেট খুলে দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ৪.২২ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিউ মার্কেট খুলে দেওয়া হবে। আজ বুধবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘নিউ মার্কেটের ব্যবসায়ীদের অপেক্ষা করতে বলা হয়েছে। ছাত্ররা নাকি ঢাকা অচল করার ঘোষণা দিয়েছে। তাঁদের সঙ্গে নুরুল হক নুররাও রয়েছে। এ ছাড়া বুঝে বা না বুঝে ইডেনের শিক্ষার্থীরাও রাস্তায় নামার কথা বলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পরিস্থিতি ঘোলা না করে দুপুর পর্যন্ত ব্যবসায়ীদের অপেক্ষা করতে বলেছি। এখন পর্যন্ত পরিস্থিতি অনুকূল মনে হচ্ছে। এ রকম থাকলে মার্কেট খুলে দেব। এর আগে আজ সকালে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে পরে তাঁরা স্বল্প পরিসরে চার দফা দাবি ঘোষণা করে কর্মসূচি থেকে সড়ে দাঁড়ান। এরপর ঢাকা কলেজের সঙ্গে সংহতি প্রকাশ করে মিছিল নিয়ে কলেজটির সামনে অবস্থান করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। গত সেমাবার রাত ১২ টার দিকে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে গতকাল মঙ্গলবার পর্যন্ত রণক্ষেত্র ছিল নিউ মার্কেট এলাকা। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী, সাধারণ মানুষ, গণমাধ্যমকর্মী ও পুলিশ আহত হন। এলাকা ছিল থমথমে। যদিও আজ সকাল থেকে তুলনামূলক শান্ত রয়েছে এলাকা। নিউ মার্কেট থানা পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে দোকানকর্মী ও শিক্ষার্থীরা সড়ক ছেড়েছেন, এবং এরপর আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com