সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লঞ্চে চলাচলে যাত্রীদের জাতীয় পরিচয় পত্র দেখাতে হবে

  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ৮.০৭ পিএম
  • ৬৭০ বার পড়া হয়েছে

লঞ্চে চলাচলের ক্ষেত্রে যাত্রীদের এনআইডি (ন্যাশনাল আইডেন্টিটি কার্ড) বা জাতীয় পরিচয় পত্র দেখাতে হবে। লঞ্চ কর্তৃপক্ষ এনআইডি সংরক্ষণ করবে। রাতের বেলায় স্পীডবোট এবং বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।
রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে স্টীমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ সব তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ ঈদ যাত্রা ও যাত্রী সেবা শতভাগ নিশ্চিত করতে চায় নৌ পরিবহন মন্ত্রণালয়। এ লক্ষ্যে এখন থেকে লঞ্চের টিকেট কাটার সময় ১৮ বছরের উর্ধ্বে যাত্রীদের জাতীয় পরিচয় পত্র অথবা জন্মনিন্ধন প্রদর্শন করতে হবে। ভবিষ্যতেও এ নিয়ম কার্যকর থাকবে বলে উল্লেখ করেন নৌ প্রতিমন্ত্রী।
যাত্রী সেবার প্রসঙ্গে নৌ প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগে ৫ (পাঁচ) দিন এবং ঈদের পরের ৫ (পাঁচ) দিন দিনের বেলাও সকল বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। ঈদের পূর্বে ৩ (তিন) দিন ও ঈদের পরে ৩ (তিন) দিন নিত্য প্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। স্পীডবোট চলবে না। ঢাকা নদী বন্দরসহ গুরুত্বপূর্ণ নদী বন্দর এলাকায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সচেষ্ট থাকবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেয়া সিদ্ধান্তগুলো যাত্রীদের মেনে চলার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কম ভাড়ার পেছনে যাতে যাত্রীরা না ছোটে ও লঞ্চ মালিকরা যেন কম ভাড়ায় অতিরিক্ত যাত্রী পরিবহন না করে- সেজন্য নির্ধারিত ভাড়া নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরিবহন পারাপারের জন্য ৫১টি ফেরী প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ ফেরীগুলোবন্ধ করে দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, কোন ক্রমেই লঞ্চের যাত্রী ও মালামাল ওভারলোড করা যাবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, লঞ্চের অনুমোদিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না। অভ্যন্তরীণ নৌপথে যাত্রী সাধারণের সুষ্ঠু ও নির্বিঘেœ যাতায়াতের লক্ষ্যে ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন এলাকায় গার্মেন্টস ও নিটওয়ার সেক্টরে নিয়োজিত কর্মীদের এলাকা-ভিত্তিক বা পর্যায়ক্রমে ছুটি প্রদানের ব্যবস্থা করতে হবে।
নৌপথে চলাচলকারী যাত্রী সাধারণ যে কোনো জরুরী প্রয়োজনে ও সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএ’র হটলাইন নম্বরঃ ১৬১১৩-তে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।
এসময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালালউদ্দিন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (যাত্রী পরিবহন) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি শহীদুল ইসলাম ভূইয়া, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌপুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস এর উর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপার সরাসরি ও জুমে বৈঠকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com