শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করলো পাকিস্তান

  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ৭.১৪ পিএম
  • ১২৪০ বার পড়া হয়েছে

সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৯ উইকেটে হারায় দলটি।  টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাবর-হাফিজরা। এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছিল স্বাগতিকরা।

শনিবার (২৫ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারের ২য় বলে শাহীন শাহ আফ্রিদির বলে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরে যান ওপেনার নাঈম শেখ। আর মোহম্মদ হোসাইনের বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ১২ বলে ৯ রান করা মেহেদি। দলীয় ৪১ রানে শাদাবের বলে এলবিডাব্লিউ হন লিটন। রিভিউ নিলেও অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত আউট হওয়াতে ৮ রান করে মাঠ ছাড়তে হয় লিটনকে।

দ্রুত তিন উইকেট পতনের পর কিছুটা প্রতিরোধ গড়েছিল তামিম ইকবাল ও আফিফ হোসেন। কিন্ত মোহম্মদ হোসাইনকে ছক্কা মারতে গিয়ে হ্যারিচ রউফের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আফিফ। ২০ বলে ২১ রান করেন আফিফ। আর রান আউটে কাটা পড়েন তামিম ইকবাল। তিনি দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন। ১৯.১ ওভারে হ্যারিচ রউফের বলে বোল্ড হন মাহমুদউল্লাহ রিয়াল। আউট হওয়ার আগে তিনি ১২ বলে ১২ রান করেন।

জয়ের জন্য ১৩৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে শফিউল ইসলামকে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে দাঁড়িয়ে থাকা মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেন আহসান আলী। এর পর বাবর আজম ও মোহম্মদ হাফিজের অবিচ্ছিন্ন জুটি জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। বাবর ৬৬ ও হাফিজ ৬৭ রানে অপরাজিত থাকেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com