বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

নারী বিশ্বকাপ ঘরে তুললো অস্ট্রেলিয়া

  • আপডেট সময় রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ৪.২৬ পিএম
  • ৫১৮ বার পড়া হয়েছে

একদিনের ক্রিকেটে নারীদের বিশ্বকাপে এবারের আসরের প্রতিটি ম্যাচ বড়ো ব্যবধানে জিতে ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। শেষ পর্যন্ত সেই দাপট বাজায় রাখলো অজি নারীরা।

রোববার (৩ এপ্রিল) ফাইনালে ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে রেকর্ড সপ্তমবারের মতো নারী ওয়ান ডে বিশ্বকাপের শিরোপা ঘুরে তুললো অস্ট্রেলিয়ার নারীরা।

সকালে ক্রাইস্টচার্চে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩৫৬ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ১৭০ রান করেন অ্যালিসা হ্যালি। তার ১৩৮ বলের ইনিংসটিতে ছিল ২৬টি চারের মার। উইলোতে কোনো ছক্কা ছিল না। এটি যেকোনো বিশ্বকাপের ফাইনালে (নারী-পুরুষ মিলিয়ে) ব্যক্তিগত সর্বোচ্চ রানের স্কোর।

এছাড়া রিচাল হাইনেস করেন ৬৮ রান। তাদের দু’জনের ওপেনিং জুটি থেকে এসেছে ১৬০ রান।

জবাবে ইংল্যান্ডও লড়তে থাকে সমানতালে। ন্যাট সিভার ১৪৮ রান করে অপরাজিত থাকেন। তার ১২১ বলের ইনিংসটিতে ছিল ১৫টি চার ও একটি ছক্কার মার। কিন্তু সতীর্থ ব্যাটারদের ব্যর্থতায় দলকে আর জেতানো হয়নি।

৪৩ দশমিক চার ওভারে ২৮৫ রানে অলআউট হয়ে যায় ইংলিশরা। দলটির পক্ষে তাম্মি বিউমন্ট ২৭, হেথার নাইট ২৬, সুফি ডান্কলি ২২, চারলি ডিন ২১ ও অ্যামি জোনস ২০ রান করেন।

ম্যাচসেরা ও টুর্নামেন্ট সেরা হয়েছেন অ্যালিসা হ্যালি। পুরো টুর্নামেন্টে তিনি করেছেন ৫০৯ রান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com