শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

আন্তঃ ব্যাটালিয়ন বাস্কেটবল প্রতিযোগিতায় ফুলবাড়ী ২৯ বিজিবি চ্যাম্পিয়ন

  • আপডেট সময় বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৬.১৩ পিএম
  • ৩৭৪ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর সেক্টর আন্তঃ ব্যাটালিয়ন বাস্কেটবল প্রতিযোগিতা ২০২২ইং ফুলবাড়ী ২৯বিজিবি মাঠে গত ২৭ মার্চ শুরু হওয়া বাস্কেটবল টূর্ণামেন্টের চূড়ান্ত খেলা মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় তিনদিন ব্যাপী আয়োজিত বাস্কেটবল প্রতিযোগিতায় বিজিবি জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন, ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন এবং দিনাজপুর ৪২ ব্যাটালিয়ন এই তিনটি ব্যাটালিয়ন দল বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ নেয়। বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন দল এবং বিজিবি দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের দলের মধ্যে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন দল দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের দলকে চাপের মধ্যে রাখে।
খেলায় ৫০ পয়েন্ট পেয়ে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন দল চ্যাম্পিয়ন এবং ২৭ পয়েন্ট পেয়ে বিজিবি দিনাজপুর ৪২ ব্যাটালিয়ন রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন।
  খেলা শেষে স্বাগতিক বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরীফ উল্লাহ আবেদ (এসজিপি) এর সভাপতিত্বে আয়োজিত বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন এবং বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, জি)।
বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন দলের সিপাহী মো. সোহাগ মিয়া শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং একই ব্যাটালিয়নের ল্যান্স নায়েক মো. আল মামুন শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারি ব্যাটালিয়ন তিনটি অধিনায়ক, উপ-অধিনায়ক, কোয়ার্টার মাস্টারসহ ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সর্বস্তরের কর্মকর্তা ও সিপাহী, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক দেশ মা সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. হারুন উর রশীদ, সহ-সভাপতি সহকারী অধ্যাপক মো. আজিজুল হক সরকার, প্রচার স¤পাদক ফ্রিল্যান্সার আল হেলাল চৌধুরী, আইসিটি স¤পাদক প্লাবন শুভ, সদস্য মো. মোকাররম হোসেনসহ শিশু কিশোররা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com