মুহম্মদ আবুল বাশারঃ
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর উদ্যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাতদিন ব্যাপী মেডিকেল ক্যাস্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি শুভ উদ্ভোধন করেন। ১৯ মার্চ শনিবার সকালে উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাচিপ এর সভাপতি অধ্যাপক ডাঃ এম ইকবাল আসলাম। বিশেষ অতিথি ময়মনসিংহের কৃতি সন্তান (স্বাচিপ) এর মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ। এসময় চিকিৎসা সেবা দেন নিউরসাইন্স সার্জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডাঃ মুহাম্মদ হোসেন। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের অধ্যাপক ডাঃ নুরুল ফাত্তাহ রুমি, ডাঃ আব্দুল কুদ্দুস সোহাগ, মাতুয়াইল মা ও শিশু ইনস্টিটিউটের পরিচালক ডাঃ দিলরুবা আক্তার, কার্ডিওলজি চিকিৎসক এনআইসিভিডি শাখার স্বাচিপ আহবায়ক ডাঃ কাজল কুমার কর্মকার, শিশু রোগ বিশেষজ্ঞ গোপালগঞ্জ জেলা স্বাচিপের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডাঃ শেখ মোঃ আব্দুল আল মাহমুদ সহ ঢাকার থেকে আগত ৩১জন বিশেষজ্ঞ চিকিৎসক। হেলথ ক্যাম্পের ১ম দিনে ৪৯৩ জন রোগীকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বিএমএ কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডাঃ ইহতাশামুল হক চৌধুরী দুলাল,স্বাচিপের সহ-সভাপতি অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া, আব্দুর রউফ সর্দার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডাঃ নীহার রঞ্জন, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক ডাঃ এহসান উদ্দিন খান, সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ডাঃ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য সহযোগী অধ্যাপক ডাঃ প্রদীপ কুমার দেবনাথ, অধ্যাপক ডাঃ দিলরুবা আক্তার, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ জাকির হোসেন সহ স্বাচিপ এর নেতৃবৃন্দ। উদ্ধোধনী অনুষ্ঠানের পর স্বাচিপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার মাজার শরীফ যিয়ারত করেন। যিয়ারত শেষে বঙ্গবন্ধুর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাযাত করা হয় ।