সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় ৪জনের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২, ৭.৫৮ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া মরদেহের একজন জয়নাল আবেদীন (৫০)। এ ছাড়া অজ্ঞাত আনুমানিক ৩৫ ও ১৯ বছরের দুই নারী এবং ৭ বছরের মেয়েশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এমভি আশরাফ উদ্দিন নামের লঞ্চটি নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল। এ সময় বড় একটি কার্গো জাহাজ ছোট লঞ্চটিকে ধাক্কা দেয়।

ডুবে যাওয়া লঞ্চ থেকে বেঁচে যাওয়া যাত্রী জাকির হোসেন জানান, পেছন থেকে একটি কার্গো জাহাজ এই লঞ্চকে ধাক্কা দিলে প্রায় ৫০ মিটার দূরে গিয়ে লঞ্চটি তলিয়ে যায়। ততক্ষণে অনেক যাত্রী লাফিয়ে পানিতে পড়ে সাঁতার দিয়ে তীরের দিকে যায়। সাকিল, মোকসেদাসহ কয়েক জন কলেজ শিক্ষার্থী সাঁতার দিয়ে তীরে উঠতে সক্ষম হন। খবর পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধারকাজ শুরু করে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এ দুর্ঘটনায় ১৫-২০ জনের মতো মানুষ সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। বাকিরা নিখোঁজ রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com