মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশের স্বাধীনতাকে কল্পনা করা যায় না : ড. হাছান মাহমুদ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ৭.৩৪ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশের স্বাধীনতাকে কল্পনা করা যায় না। বঙ্গবন্ধুকে স্বীকার না করা বাংলাদেশকেই অস্বীকার করার নামান্তর।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহষ্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে দলীয় নেতৃবৃন্দের সাথে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধুর জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ড. হাছান বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই পাঁচ হাজার বছরের বাঙালি জাতির ইতিহাসে প্রথম বাঙালি জাতিরাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের স্বাধীনতাকে কল্পনা করা যায় না।
তথ্যমন্ত্রী বলেন, আজকের এই দিনে আমাদের শপথ হচ্ছে, অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, তা সুপ্রতিষ্ঠিত করা। সমস্ত সাম্প্রদায়িকতাকে উপড়ে ফেলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের নির্মূল করে বঙ্গবন্ধু ও তার নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারীদের স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছানোই আজকের শপথ, দ্ব্যর্থহীনভাবে বলেন ড. হাছান।
এর পরপরই এ মাসের ৩১ তারিখ পর্যন্ত বর্ধিত মুজিবশতবর্ষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে তাঁর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ আয়োজিত ১৭-১৮ মার্চ দু’দিনব্যাপী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ত্যাগ করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com