মুহম্মদ আবুল বাশারঃ
ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার ১০২তম জন্ম বার্ষিকী ও
জাতীয় শিশু কিশোর দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ও রাজিবপুর
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল আলী ফকির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উমর
ফারুক আকন্দ। সার্বিক সহযোগীতায় সহকারী প্রধান শিক্ষক মোঃ
হেলাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক জহিরুল
আলম ফেরদৌস। এছাড়াও স্বাধীনতা শিক্ষক পরিষদ ঈশ্বরগঞ্জ
উপজেলা শাখার সহ-সভাপতি ও সিনিয়র শিক্ষক মোঃ হেলাল উদ্দিন
ভূঁইয়া, রাজিবপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক
অভিভাবক সদস্য মোঃ আজিজুল হক, রাজিবপুর ইউনিয়ন
ছাত্রলীগের সভাপতি মোঃ আসাদুল আলম উজ্জ্বল, মোঃ উমর
ফারুক জি এম সহ শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত
ছিলেন।