সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২, ৬.০১ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

পাঁচ দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়।

সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মুহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের আমন্ত্রণে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিতে যাচ্ছেন। আগামী ১২ মার্চ তাঁর দেশে ফিরে আসার কথা।

প্রধানমন্ত্রীর এ সফর নিয়ে গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাত একটি অতি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। দুবাই, আবুধাবি, রাস আল খাইমাহ ও শারজাহ সংযুক্ত আমিরাতের গুরুত্বপূর্ণ শহর। তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ও বাংলাদেশের শ্রমবাজার অক্ষুণ্ন রাখতে ও অর্থনৈতিক সম্পর্ক সুসংহত করে বিনিয়োগের নতুন কেন্দ্র তৈরি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ওই এলাকায় বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে সংযুক্ত আরব আমিরাতের জাতির মাতা শেখ ফাতিমার সঙ্গে সাক্ষাৎ করবেন । এটি একটি দুর্লভ সুযোগ।

আবদুল মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও জোরালো করতে দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে বৈঠকের আয়োজন করা হবে, যা আমাদের ব্যবসা-বাণিজ্যের জন্য খুবই লাভজনক হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com