মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২, ৩.৪৮ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার যত ভাষণ আছে, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মতো এত পুনরাবৃত্তি কোনোটির হয়নি। এ ভাষণ যুগ যুগ ধরে বাঙালিকে অনুপ্রেরণা দিয়ে যাবে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আর কেউ বিকৃত করতে পারবে না, পাশাপাশি, প্রযুক্তির এ যুগে তরুণ প্রজন্মকেও আর কেউ বিভ্রান্ত করতে পারবে না।

ঐতিহাসিক ৭ মার্চ উদ্‌যাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে আজ সোমবার সকালে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতার পক্ষে দিক-নির্দেশনা দেওয়া এ ভাষণ এখনও মানুষের প্রেরণা জোগায়। শুধু বঙ্গবন্ধুকে হত্যা নয়, স্বাধীনতার পাথেয় এ ভাষণ একসময় নিষিদ্ধ করা হয়েছিল।
এ সময় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া উদ্বোধনী খাম ও সিলমোহরও অবমুক্ত করেন তিনি ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, পোস্টমাস্টার জেনারেল ও সামরিক সচিব প্রমুখ ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com