মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভাসানচরের উদ্দেশে ১৯০৪ রোহিঙ্গা শরণার্থী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২, ৮.১০ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

ভাসানচরের উদ্দেশে যাত্রা করেছে আরো ১৯০৪ রোহিঙ্গা শরণার্থী। চট্টগ্রাম নৌ বাহিনীর জেটি ঘাট থেকে সকাল ৯ টা ৫২ মিনিট থেকে পর্যায়ক্রমে ৮টি জাহাজে এসব রোহিঙ্গা বহরের যাত্রা শুরু হয়।
নৌ গোয়েন্দা বিভাগের চট্টগ্রাম অফিস সূত্র বাসস’কে জানায়, নৌবাহিনীর আটটি জাহাজ মোট ১ হাজার ৯০৪ জন রোহিঙ্গাকে নিয়ে ভাসানচরের উদ্দেশে রওয়ানা হয়েছে। আট জাহাজের দুইটিতে রোহিঙ্গাদের নিত্য ব্যবহার্য মালপত্র এবং ছয়টিতে মানুষ পরিবহন করা হচ্ছে। নৌ বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ মোজাম্মেল হক এনডিসি, পিএসসি সকাল ৯ টা ৫২ মিনিটে প্রথম জাহাজকে বিদায় জানানোর মধ্য দিয়ে এ পর্বের প্রত্যাবাসন কার্যক্রম উদ্বোধন করেন। রোহিঙ্গাবাহী জাহাজগুলো দুপুর নাগাদ ভাসানচর পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
টেকনাফ থেকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন সূত্র জানায়, গতকাল বুধবার দুপুরে পুলিশি পাহারায় প্রথম পর্বে ১৯ বাসে উখিয়া কলেজ মাঠ থেকে সামবার সন্ধ্যায়ও আসেন ট্রানজিট পয়েন্টে। এগারো দফায় দুপুর ও বিকেলে এক হাজার ৯০৪ রোহিঙ্গা কক্সবাজার ত চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হন এক হাজার ১৭ রোহিঙ্গা। বিকাল ৫ টার দিকে আরও ১৯ বাসে করে যান ৮৮৭ জন। এর আগে বিভিন্ন ক্যাম্প থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রহরায় উখিয়া কলেজ মাঠে আসেন তারা। অনেকে ে ্যাগ করেন।
নৌ গোয়েন্দা বিভাগ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছার পর তাদের পতেঙ্গা শাহীন কলেজ মাঠে রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়। সকাল থেকে পর্যায়ক্রমে ও শৃঙ্খলার সাথে তাদের জাহাজে তুলে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com