সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিআরটিএ’র কোন কর্মকর্তার বদলিতে রাজনৈতিক তদবির কোনভাবেই গ্রহণযোগ্য হবে না : সেতুমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২, ৫.৫৯ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

বিআরটিএ’র কোন কর্মকর্তার জরুরি বদলিতে রাজনৈতিক তদবির কোনভাবেই গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ সোমবার দুপুরে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, বিআরটিএ’তে কোন কর্মকর্তার জরুরি বদলির প্রয়োজন হলে তা নিয়মের মধ্যে করা হবে। তবে এ নিয়ে কোন রাজনৈতিক তদবির কোনভাবেই গ্রহণযোগ্য হবে না।
এসময় বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সড়কে শৃঙ্খলা না আসলে যতই উন্নয়ন হোক তাতে কোন লাভ হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাই যে কোন মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তিনি বিআরটিএ থেকে যে কোন মূল্যে দালালের দৌরাত্ম্য দূর করার নির্দেশ দেন।
আগামী ৪ মাসের মধ্যে অপেক্ষমান গ্রাহকদের লাইসেন্স প্রদান শেষ করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন সড়ক পরিবহন মন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com