চাঁদপুরে ডাকাতিয়া নদীতে ঘন কুয়াশার কারণে বালুবাহী বাল্কহেড এবং মাটিবাহী ট্রলারের সংঘর্ষ, ৫ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে চাঁদপুরে সদর উপজেলার মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা ১১ জন মাটিকাটা শ্রমিকের মধ্যে ৫জন নিহত হন
এদিকে, চাঁদপুর নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, আমরা বালুবাহী বাল্কহেডটি আটক করেছি। বাল্কহেডের সুকানিসহ ৪জনকে আটক করা হয়েছে। এই ঘটনা তদন্তের জন্য ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বালুবাহী বাল্কহেড হাজীগঞ্জ থেকে চাঁদপুরে আসছিল। ঘন কুয়াশার কারণে চাঁদপুরের ডাকাতিয়া নদীর মমিনপুর এলাকায় মাটিবাহী ট্রলারের সঙ্গে ওই বাল্কহেডের সংঘর্ষ হয়। এ ঘটনার পর বাল্কহেড ও ট্রলারটি ডুবে যায়। এতে নদীতে পড়ে যান ১১ শ্রমিক। পরে অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও৫ শ্রমিক নিহত হন।।