সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৫ ব্যক্তি নিহত

  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ৭.১৮ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার ধামইরহাট ও মহাদেবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে ধামইরহাট উপজেলার হরিতকীডাঙ্গা নামকস্থানে নওগাঁ- জয়পুরহাট সড়কে প্রথম দুর্ঘটনাটি ঘটে। এখানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর একটি মোটরসাইকে চাপা দেয়।
মোটরসাইকেল আরোহী নিহতরা হলেন উপজেলার নানাইচ গ্রামের গোলজার হোসেনের ছেলে আবু সুফিয়ান (১৮) ও একই গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে আব্দুস সালাম (৩০), জাহানপুর গ্রামের মিনহাজুল (২৮) ও একই গ্রামের স্বজল (৩৫)।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা সবাই সবজি ব্যবসায়ী। গতকাল রোববার ধামইরহাট উপজেলায় বাজার শেষে একই মোটরসাইকেল বাড়ি ফিরছিলেন তারা। ঘটনাস্থলেই আবু সুফিয়ান এবং আব্দুস সালামের মৃত্যু হয়। বাকি দু’জনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
ওসি আরো জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি।
এদিকে সোমবার সকাল ৯টায় নওগাঁ-মহাদেবপুর সড়কে মহাদেবুর উপজেলার শিবরামপুরের মোড়ে বালিবোঝাই একটি ট্রাককে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় ওই ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।মহাদেবপুর থানার ওসি আযম উদ্দিন মাহমুদ জানিয়েছেন, নিহত ব্যক্তি আবুল কালাম আজাদ নওগাঁ স্বাস্থ্য বিভাগের একজন কর্মচারী

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com