সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নাসিক নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে : জেলা প্রশাসক

  • আপডেট সময় শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২, ১১.৩৯ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে জানিয়ে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হবে।

আজ শনিবার দুপুরে নিজ কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জেলাপ্রশাসক এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, আমরা ভোটের সব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দিয়েছি। আমাদের নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নয়টি টিম আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। আগামীকাল আরও ৩০জন ম্যাজিস্ট্রেটসহ ৩৯টি টিম কাজ করবে। এছাড়া পুলিশের ৭৬টি টিম ও র‌্যাবের ৬৫টি টিম মাঠে থাকবে। বিজিবির ১৪টি টিম মাঠ পর্যায়ে কাজ করছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

মোস্তাইন বিল্লাহ বলেন, আগামীকাল বিজিবির আরও ৬টি দলসহ মোট ২০টি দল কাজ করবে। এর বাইরে আমাদের আরও ৬জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। কেন্দ্রগুলোতে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবি নিয়োজিত থাকবে।

জেলা প্রশাসক আরও বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে আমরা এখন পর্যন্ত ২০০টি মামলা করেছি। একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং লক্ষাধিক টাকা জরিমানা করেছি। ভোটকেন্দ্রে সুরক্ষা সামগ্রী থাকবে। স্বাস্থ্যবিধি মেনে ভোট প্রদান করতে হবে। আমরা সে ব্যাপারে সচেতন রয়েছি।

জেলা প্রশাসক বলেন, আমরা স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে লিখিত, ফোনে বা অন্য কোনো মাধ্যমে অভিযোগ পাইনি। আমরা নির্বাচনের রুটিন ওয়ার্ক করছি। পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com