সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভোলা জেলার বোরহানউদ্দিনে অগ্নিকান্ডে ৩১টি বসত ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২, ২.৫২ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের খাসমহল বাজারে আজ ভয়াবহ অগ্নিকান্ডে ৩১টি বসত ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এসময় আরো ৫ টি ঘর আংশিক পুড়ে যায়। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। খ্বর পেয়ে ভোলা, বোরহানউদ্দিন, তজুমদ্দিন ও লালমোহন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ভোলা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো: আব্দুর রাজ্জাক বাসস’কে জানান, সকালে একটি চায়ের দোকানের চুলার আগুন থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাধমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাজারের ১৬টি দোকান ও ১৫টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া আরো ৫টি বসত ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। খ্বর পেয়ে ফায়ার সার্ভিসের ভোলা সদরের ৩টি, বোরহানউদ্দিনের ২টি, তজুমদ্দিন ও লালমোহনের ১টি করে মোট ৭ টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, পুড়ে যাওয়া দোকানের মধ্যে চায়ের দোকান, হার্ডওয়ার, মুদি, স্বর্ণসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com