রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

নওগাঁয় ঘন কুয়াশা ও তীব্র শীতকে উপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট

  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২, ৪.৪৪ পিএম
  • ৪০৪ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ  ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর পত্নীতলা, সাপাহার ও পোরশা উপজেলার ২৩টি ইউপিতে ভোট গ্রহণ চলছে। এপর্যন্ত কোথাও তেমন কোন অপ্রীতিকর ঘটনার কোন সংবাদ এপর্যন্ত পাওয়া যায়নি। সরেজমিনে পত্নীতলার খেলনা মাদ্রাসাসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শনে দেখা যায় ঘন কুুুুয়াশা ও তীব্র শীতকে উপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করছেন ভোটাররা।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই তিন উপজেলার মোট ২৩ টি ইউনিয়নের ২২০ টি কেন্দ্রের ১ হাজার ২০৩ টি কক্ষে মোট ৪ লাখ ৩ হাজার ৮৩৮ জন ভোটার রয়েছে। এরমধ্যে পত্নীতলা উপজেলার ১০০টি কেন্দ্রে ৫১৮ বুথে ১ লাখ ৭৪ হাজার ১শ’ ৬৯ জন ভোটার, পোরশায় ৫৮ টি কেন্দ্রের ৩১১ বুথে ১ লাখ ২ হাজার ৪শ’ ৩৫ জন ভোটার এবং সাপাহারে ৬২ টি কেন্দ্রের ৩৭৪ বুথে ১ লাখ ২৭ হাজার ২শ’ ৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ ভোট গ্রহণ চলবে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত।
সূত্র জানায়, পত্নীতলা উপজেলার ১১ ইউনিয়নে চেয়ারম‍্যান পদে ৪৫ জন, সংরক্ষিত মহিলা সদস‍্য পদে ১৩৯ জন ও সাধারণ সদস‍্য পদে ৩৮৭ জন, পোরশায় ৬ টি ইউনিয়নে চেয়ারম‍্যান পদে ২৭ জন, সংরক্ষিত মহিলা সদস‍্য পদে ৮৩ জন ও সাধারন সদস‍্য পদে ২১৪ জন এবং সাপাহারের ৬ টি ইউপিতে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত মহিলা সদস‍্য পদে ৬৫ জন ও সাধারণ সদস‍্য পদে ১৮৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, এই নির্বাচনে পত্নীতলা উপজেলার নজিপুর, সাপাহারের সাপাহার এবং পোরশার নিতপুর ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ ও বাকি ২০টি ইউপিতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন চলছে। তিনি আরও জানান, এ নির্বাচন সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্নভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা কর্মীরা সবসময় সজাগ আছেন।
নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত নিরাপত্তা ব‍্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সদস‍্যদের পাশাপশি আছেন আনসার ভিডিপি সদস্যরা। এছাড়াও সাদা পোষাকে পুলিশ এবং বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলরত আছেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com