সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে নানা আয়োজনে পালিত হয়েছে ছাএলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী

  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২, ৪.৪২ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে
 নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ: ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল শোডাউনে পুর্নমিলনী অনুষ্ঠান করেছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।

এ উপলক্ষ্যে নগরীর অলিগলিতে ঢল নেমেছিল ছাত্রলীগ নেতাকর্মীদের।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকেল ৫টায় নগরীর কৃঞ্চচূড়া চত্বরে স্বাধীনতাকালীন সময় থেকে এ পর্যন্ত সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে এ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে শরীফ আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ কে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষে সবাই ঐক্যবদ্ধ থেকে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। তবেই ছাত্রলীগের আজকের এই পরিশ্রম স্বার্থক হবে।

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ন কবীরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ারুল আবেদিন তুহিন এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, মনিরা সুলতানা মনি এমপি, ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান প্রমূখ।

এছাড়াও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সম্পাদকবৃন্দ সহ ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে একটি বিশাল র‌্যালী নগরীর কৃঞ্চচূড়া চত্বর থেকে শুরু হয় টাউন হল গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com