সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরে নৌকা-৬,বিদ্রেহী-৭, বিএনপি-২ বিজয়ী

  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৫.৪৯ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

 অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরে বিজয়ী হয়েছেন যারা চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৬ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার ১৫টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে সাতটিতে বিদ্রোহী ও ছয়টিতে নৌকার প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকি দু’টিতে বিএনপিপন্থি প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের বিজয়ীরা হলেন-উত্তর জয়পুরে মিজানুর রহমান মিজান, চরশাহীতে জাহাঙ্গীর আলম রাজু, শাকচরে মাহফুজুর রহমান মাস্টার, চররমনী মোহনে আবু ইউছুফ ছৈয়াল, টুমচরে সৈয়দ নুরুল আমিন লোলা ও দত্তপাড়ায় এটিএম কামাল উদ্দিন। বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীদের মধ্যে উত্তর হামছাদীতে নজরুল ইসলাম, হাজিরপাড়ায় সামছুল ইসলাম বাবুল পাটওয়ারী, দিঘলীতে ইসমাইল হোসেন, মান্দারীতে সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী, ভবানীগঞ্জে সাইফুল হাসান রনি, চন্দ্রগঞ্জে নুরুল আমিন ও বশিকপুরে মাহফুজুর রহমান। এছাড়া বিএনপিপন্থি স্বতন্ত্র প্রার্থী পার্বতীনগর ইউনিয়নে ওয়াহিদুর রহমান ও কুশাখালিতে সালাউদ্দিন মানিক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নৌকার ভরাডুবি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের মনোনয়ন বাণিজ্যের কারণে নৌকার ভরাডুবি হয়েছে বলে নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন প্রবীণ নেতা অভিযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com