জরুরি গ্যাস পাইপ লাইনের মেরামত কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞিপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপ লাইনের জরুরি কাজের জন্য আগামীকাল সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি নির্দিষ্ট এলাকার আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।
গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশিন কোম্পানির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।










