গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস সৈয়দপুরে এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আগামী তিন দিন শেষে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
এদিকে, আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৮ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬ টা ৩৮ মিনিটে। এ ছাড়া আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।