শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

নিউজিল্যান্ডে কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগারদের

  • আপডেট সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ১২.৩১ এএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

সফররত বাংলাদেশ দলকে অনুশীলনের অনুমতি দেওয়ার একদিন পরেই তা প্রত্যাহার করে নিল নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে আবার কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগারদের। শুক্রবার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন টাইগারদের টিমস অপারেশন ম্যানেজার নাফিস ইকবাল।

নাফিস ইকবাল জানান, বাংলাদেশ দলের কয়েকজন সদস্যের কোয়ারান্টিনের মধ্যে থেকে জিম করার পাশাপাশি মাঠে অনুশীলনের অনুমতি ছিল। কিন্তু এবার সেটাও বাতিল করা হলো। যদিও বিরূপ আবহাওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার অনুশীলন করতেই পারেননি ওই ক্রিকেটাররা।

নাফিস ইকবাল আরও জানিয়েছেন, অনুশীলন বন্ধ করার সিদ্ধান্ত সরাসরি নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এসেছে। তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা তিনটি কোভিড পরীক্ষা করিয়েছি। এরপর আরও একটি পরীক্ষা বাকি রয়ে গেছে। শেষ পরীক্ষায় নেগেটিভ হলে আমরা পুরোপুরি মুক্ত হয়ে যেতাম।”

জাতীয় দলের সাবেক এই বাঁহাতি ওপেনার আরও বলেন, “নিউজিল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টিনের নিয়ম থাকলেও সফরের কিছুদিন আগে সমঝোতার মাধ্যমে তা সাতদিনে নামিয়ে আনা হয়। যদিও এর সঙ্গে হোটেলে তিনদিন (কোয়ারেন্টিন) মিলিয়ে ১০ দিন ছিল। হোটেলে থাকার তিনদিন অনুশীলন করা যাবে। তবে হোটেলে ফিরে আবার আইসোলেশনে থাকতে হবে। এখন হয়তো এমকিউইর অধীনে ১০ দিন থাকতে হতে পারে। ফলে কালকের যে অনুশীলনের অনুমতি ছিল, তা বাতিল হয়ে গেল।

এর আগে যে ফ্লাইটে ক্রাইস্টচার্চে পৌঁছায় বাংলাদেশ দল, তাতে একজন যাত্রী করোনা পজিটিভ হন। সেই যাত্রীর পাশে থাকা সবার জন্যই আইসোলেশনের মেয়াদ বাড়ানো হয়। তাদের মধ্যে আছেন বাংলাদেশ দলের মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলীরা। তারা সোমবার করোনা পরীক্ষায় উতরানোর শর্তে ছাড়া পাবেন।

বাংলাদেশ দলের কোনো খেলোয়াড় করোনা পরীক্ষায় পজিটিভ না হলেও দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা কোভিডে আক্রান্ত হয়েছেন। নাফিস জানালেন, লঙ্কান স্পিন কিংবদন্তিও ধীরে ধীরে সেরে উঠছেন।

এবারের নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ শুরু হবে ১ জানুয়ারি থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com