সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ

  • আপডেট সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ১২.২৯ এএম
  • ২২০ বার পড়া হয়েছে

রোহিঙ্গাদের বিষয়ে সরেজমিনে জানতে বাংলাদেশ সফররত জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন।

তিনি শুক্রবার সকালে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবির এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুম কোনারপাড়া নো মেনস ল্যান্ড রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।

কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামছুদ্দৌজা বাংলানিউজকে জানান, শুক্রবার সকাল ৯টার দিকে প্রতিনিধি দল উখিয়ার ৩ নম্বর রোহিঙ্গা শিবিরের সিআইসির কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় প্রতিনিধি দলের প্রধান রোহিঙ্গাদের বিষয়ে খোঁজ খবর নেন।

তিনি বলেন, “আমরা তাকে বলেছি, চার বছর হয়ে গেছে এখনও প্রত্যাবাসন শুরু করা যাচ্ছে না। প্রত্যাবাসন শুরু করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারকে চাপ সৃষ্টির কথা বলেছি।”

এরপর জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ ক্যাম্প-১ ইস্ট এর একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গা শিশু এবং শিক্ষকদের সঙ্গে কথা বলেন। সেখান থেকে তারা ১৭ নম্বর ক্যাম্পে এবং বেলা আড়াইটার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নো মেনস ল্যান্ডের রোহিঙ্গা শিবিরে যান। সেখানে দূর থেকে ক্যাম্প পরিদর্শন করে চলে আসেন তারা।

উল্লেখ্য জাতিসংঘে মিয়ানমারের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ দায়িত্ব নেওয়ার পর এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন। তিনি ১৯ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। বাংলাদেশে তার সফরের ওপর ভিত্তি করে ২০২২ সালের মার্চে অনুষ্ঠিতব্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে প্রতিবেদন উপস্থাপন করবেন। সফরকালে ঢাকায় বিভিন্ন বৈঠকে অংশ নেওয়া ছাড়াও কক্সবাজার এবং ভাসানচরে গিয়ে রোহিঙ্গারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

বাংলাদেশ ছাড়ার আগে ১৯ ডিসেম্বর দুপুরে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তার।

এর আগে ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত জাতিসংঘে মিয়ানমারের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন ইয়াংহি লি। বারবার অনুমতি চাইলেও মিয়ানমারে প্রবেশ করতে পারেননি তিনি, মিয়ানমার সরকারের সঙ্গে বৈঠকও করতে পারেননি। তবে তিনি কয়েক দফা বাংলাদেশ সফর করে রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com