সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বগুড়ার সান্তাহারে প্লাষ্টিকের কারখানায় আগুন, ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ৬.৩২ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে  প্লাষ্টিকের  কারখানায়  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নওগাঁ-তিলোকপুর সড়কের হবির  মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানা থেকে পাঁচজন শ্রমিকের মরদেহ  উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। কারখানাটির মালিক সান্তাহার  পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট। স্থানীয় সূত্রে জানা যায়, প্লাষ্টিক কারখানায়  ওয়ানটাইম প্লাষ্টিক সামগ্রী তৈরী করা হতো।
প্রতিদিনের মতো শ্রমিকরা সকাল থেকে  সেখানে কাজ করছিল। হঠাৎ করেই কারখানার এক কোনায় আগুনের সূত্রপাত হলে শ্রমিকরা  ভয়ে বেরিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ইউনিটে সংবাদ দেওয়া হলে নওগাঁ, আত্রাই,
রানীনগর, আদমদীঘি, দুপচাচিয়া থানার সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ  নেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিসের  উদ্ধারকর্মীরা। তবে কারখানার ভেতর থেকে এখনো উত্তাপ বেরিয়ে আসছে বলে জানা গেছে।
কারখানাটির মালিক সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট বলেন, “সকাল  থেকেই কারখানায় শ্রমিকরা কাজ করছিল। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বলতে  পারছি না। আগুন লাগার পরই শ্রমিকরা বেরিয়ে যায়। সংবাদ পেয়ে কারখানায় আসি।  কারখানায় ওয়ানটাইম প্লাষ্টিক সামগ্রী তৈরী করা হতো।”
আগুনে কারখানার কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে। মেশিনগুলোও পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তিনি। নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম
মুরশেদ বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের নওগাঁ ইউনিটসহ আশপাশের সাতটি ইউনিট  আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।  তবে এখনো সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়নি। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা  কারখানার ভিতরে প্রবেশ না করা পর্যন্ত বলা যাচ্ছে না। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও  নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। তবে সম্পূর্ণভাবে আগুন নেভানো সম্ভব হলে আগুন লাগার  কারণ ও ক্ষতির পরিমাণ বলা যাবে। এখন পর্যন্ত পাঁচজন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com