দিলীপ কুমার দাসঃ ময়মনসিংহে শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে মাসব্যাপী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের উপহার কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নগরীর টাউন হলে মহানগর যুবলীগের আহবায়ক শাহীনুর রহমান তিন শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক রাসেল আব্দুল্লাহ, সদস্য গোলাম মোস্তফা কামাল শামীম, রাসেল আহমেদ, জিয়াউল হক জিয়া, একারমুল ইসলাম রোমান, অ্যাডভোকেট ছলিমউল্লাহ রসিল, আমিনুল এহসান বরাত, সুমন হোসেন, ইফফাত হাসান রিজন, শেখ মো. আল আমিন, আব্দুল্লাহ আল মামুন, মো. হাসিফ মিয়া, ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের আহবায়ক ও ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান মুনীর, ১ নম্বর ওয়ার্ড যুবলীগের আহবায়ক নাজমুল হাসান ঝিনুক, ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজ খান সাগর, ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ আহবায়ক নাসির উদ্দীন রয়েল, মহানগর যুবলীগ নেতা মারুফ হোসেন মুন্নাসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।