সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে দ্রুত বুস্টার ডোজ দেওয়া শুরু করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ৪.৪৬ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

করোনার নতুন ধরন ওমিক্রনের বিষয়ে দেশবাসীকে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে  দেশে দ্রুত বুস্টার ডোজ দেওয়া শুরু করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রিসভার বৈঠকে আজ সোমবার সভাপতির বক্তব্যে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন।

কীভাবে, কবে ও কাদের কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করতে হবে, তা নিয়ে কাজ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে  নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সচিব বলেন, ‘যে দুজনের (দুই নারী ক্রিকেটার) ওমিক্রন ধরা পড়েছে, তাঁদের খুবই কেয়ারফুলি রাখা হয়েছে। তাঁদের মাধ্যমে ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। বিমানবন্দর থেকে তাঁদের সরাসরি কোয়ারান্টিনে নেওয়া হয়েছে।

সচিব আরও বলেন, টিকার বুস্টার ডোজ নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রিসভার বৈঠক শেষে বের হওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, ‘দেশে ১১ কোটি কোভিড টিকাদান সম্পন্ন হয়েছে। এ মাসে দেড় থেকে দুই কোটি দেওয়া হবে।

আজকের বৈঠকে শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। এটি আরও বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ওমিক্রন নিয়ে এখনও দেশ ভালো আছে। যদিও দুজনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। তবে ভালো খবর হলো, মারা যায়নি কেউ এবং ওমিক্রনে মৃত্যুর হার কম। যদিও এটা ছড়ায় বেশি। তাই সবাইকে স্বাস্থ্য বিধি মানতে হবে।

‘যাঁরা ফ্রন্টলাইনে কাজ করেন এবং যাঁরা বয়স্ক, তাঁদের এ মাসের মধ্যে বুস্টারর ডোজ দেওয়া হবে। তাঁরা অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ পাবেন। পরবর্তীকালে বাকিরা পাবে’, বলে স্বাস্থ্যমন্ত্রী।

এ ছাড়া যাঁরা এখনও টিকা নেননি, তাঁদের টিকা নেওয়ার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, তাঁদের টিকা দেওয়াটাও সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com