শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

বিপিএলের ৬ দল চূড়ান্ত

  • আপডেট সময় রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ৮.৪৯ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা ও খুলনা অঞ্চলের প্রতিনিধিত্বকারী ৬টি দলকে বিপিএলের আসন্ন আসরে দেখা যাবে। অর্থাৎ এবার বাদ পড়েছে সাবেক চ্যাম্পিয়ন রংপুর ও গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহী।

তবে পুরনো দলগুলোর মধ্যে থাকছে শুধু কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লার মালিকানায় থাকছে যথারীতি লোটাস গ্রুপ। আর গত মৌসুমে খেলা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিকানা পেয়েছে যথারীতি আখতার গ্রুপ।

এছাড়া রূপা ও মার্ন গ্রুপের মালিকানায় ঢাকা, প্রগতি গ্রুপের সিলেট, ফরচুন গ্রুপের বরিশাল ও মাইন্ড ট্রি প্রতিনিধিত্ব করবে খুলনার।

অন্যদিকে, মরিয়ম গ্রুপ রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি কিনতে চাইলেও এবারের আসরে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি।

আর সাবেক চ্যাম্পিয়ন রংপুরের ফ্র্যাঞ্চাইজি কেনার ইচ্ছা ছিল বসুন্ধরা গ্রুপের। কিন্তু এবার ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে মাত্র এক বছরের জন্য চুক্তি হওয়ায় আগ্রহ হারিয়েছে গ্রুপটি। এছাড়া এবারের বিপিএলে থাকছে না বেক্সিমকো ও জেমকন গ্রুপও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com