শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

নিউজিল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি

  • আপডেট সময় রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ৬.৫২ এএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

চলমান সিরিজ শেষেই নিউজিল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য শনিবার সন্ধ্যায় ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৮ ডিসেম্বর শেষ হবে পাকিস্তান সিরিজ। পাকিস্তান সিরিজ শেষ হওয়ার পর দিনই নিউজিল্যান্ডে যাবেন মুশফিক-মুমিনুলরা। এই সফরের দলেও নেই তামিম ইকবাল। জ্বরের কারণে ছিটকে যাওয়া সাইফ হাসানকেও রাখা হয়নি। ওপেনিংয়ে সাদমানের সঙ্গে নেওয়া হয়েছে মাহমুদুল হাসান জয় ও মোহাম্মদ নাঈমকে।

নিউজিল্যান্ড সিরিজে শঙ্কা ছিল সাকিব আল হাসানকে নিয়েও। কারণ কিউইদের বিপক্ষে এই সিরিজেও মৌখিকভাবে ছুটি চেয়েছিলেন সাকিব। তবে অফিশিয়ালভাবে জানাননি কিছু। তাই সাকিবকে রাখা হয়েছে এই দলে।

সূচি অনুযায়ী, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হবে দুদলের লড়াই। এবারের সফরে কোয়ারেন্টিনে কিছুটা শীথিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। এর আগের সফরে  দুই সপ্তাহ কোয়ারেন্টিনে ছিল বাংলাদেশ দল।

২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। প্রথম ম্যাচটি হবে মাউন্ট মঙ্গানুইতে। এরপর ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট। সেটি হবে ক্রাইস্টচার্চে। টেস্ট সিরিজের দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বাংলাদেশ দল : মুমিনুল হক, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও মোহাম্মদ নাঈম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com