মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিএনপি বাসে গাড়িতে মানুষের সম্পত্তিতে আগুন দেয়ার ও অগ্নিসন্ত্রাসের রাজনীতি করে : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ৭.০৭ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যখন মশাল মিছিল বের করে তখন জনগণ আতঙ্কিত হয় এই ভেবে যে, তারা আবার কীসে আগুন দেয়। কারণ, বিএনপি বাসে, গাড়িতে, মানুষের সম্পত্তিতে আগুন দেয়ার ও অগ্নিসন্ত্রাসের রাজনীতি করে।
রাজধানীর মিন্টো রোড়ের সরকারি বাসভবনে সাংবাদিকরা বিএনপি’র সাম্প্রতিক মশাল মিছিল নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী এ কথা বলেন।
আসলে বিএনপি আন্দোলনের নানা ইস্যু খুঁজছে উল্লেখ করে ড. হাছান বলেন, তারা ভেবেছিল খালেদা জিয়ার ইস্যুতে তাদের কর্মীদের মাঠে নামাতে পারবে।

কিন্তু বাস্তবে তা পারেনি। তারা খালেদা জিয়ার অসুস্থতাকে অতিরঞ্জিত করে ও যে ইস্যু তৈরির চেষ্টা করেছিল, সেটিও ঘটেনি। কারণ, বেগম জিয়া এখানে ভাল চিকিৎসা পাচ্ছেন এবং আরো উন্নত চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তার চিকিৎসকরা যেভাবে চায় সরকার তা করতে বদ্ধপরিকর।
তথ্যমন্ত্রী বলেন, ‘কিন্তু বিএনপি খালেদা জিয়ার সুস্থতা চায় না। তারা চায় তিনি হাসপাতালে থাকুন, তাহলে তাদের রাজনীতি করতে সুবিধা হবে।
বিএনপি পরগাছার মতো আচরণ করছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, তারা কখনো ছাত্র আন্দোলন, কখনো গার্মেন্টস শ্রমিকদের ওপর ভর করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা করছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান বলেন, বিএনপি’র অপর মন্তব্য ‘সরকার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করছে।  এ বিষয়ে জিজ্ঞাসা করলে, ‘খালেদা জিয়ার হাঁটুর ব্যথা আর পেটের অসুখ দেশের স্বাস্থ্য ব্যবস্থার সূচক নয়।

করোনা মহামারি নিয়ন্ত্রণে বহু উন্নত দেশের তুলনায় আমাদের সক্ষমতা এর অন্যতম সূচক।
‘দেশের স্বাস্থ্য ব্যবস্থা যে কত ভাল করোনার মধ্যে তা প্রমাণিত হয়েছে’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশ যেভাবে সামাল দিতে পারেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক ভালভাবে সামাল দিতে সক্ষম হয়েছে।
আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও চিকিৎসকরা ও স্বাস্থ্য ব্যবস্থা কত ভাল কাজ করছে এ থেকেই তা প্রমাণিত।

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com