মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

একনেক সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন করার লক্ষে একটি প্রকল্প অনুমোদন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ৬.২৪ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন করার লক্ষে ৫,৮৮৩.৭৪ কোটি টাকা ব্যয় সম্বলিত একটি প্রকল্প অনুমোদন করেছে।
এই প্রকল্পের আওতায় দেশের ৮টি বিভাগ, ৬৪ জেলা, সব উপজেলা, সব ইউনিয়নের সর্বত্র এমনকি গ্রাম পর্যায় পর্যন্ত সরকারি সেবা জনগণের কাছে সহজে এবং দ্রুত পৌঁছাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন করা হবে।
একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ অনুষ্ঠিত ৬ষ্ঠ একনেক বৈঠকে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। নগরীর শেরেবাংলা নগর এলাকাস্থ এনইসি সম্মেলন কক্ষ থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট সচিবরা এতে অংশ নেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আজ আনুমানিক ২৯,৩৪৪.২৭ কোটি টাকা ব্যয় সম্বলিত মোট ১০টি  প্রকল্প অনুমোদিত হয়েছে।
‘মোট প্রকল্প ব্যয়ের মধ্যে, ১১,০০৩.৩০ কোটি টাকা বাংলাদেশ সরকারের তহবিল থেকে এবং ১৮,৯৩২.০৪  কোটি টাকা হিসাবে প্রকল্প সহায়তা হিসেবে পাওয়ার যাবে,’ তিনি বলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com