শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

পাকিস্তানের বিপক্ষে  টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ১২.৪১ এএম
  • ২৭২ বার পড়া হয়েছে

পাকিস্তানের বিপক্ষে  টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাকিস্তানের বিপক্ষে ১৬ সদস্যের টেস্ট দলে দুজন নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তারা হলেন মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা। জাতীয় দলের যে কোনো সংস্করণেই প্রথমবার সুযোগ পেলেন এই দুজন।

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হাতে চোট পাওয়ায় টেস্ট দল থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। একই কারণে দলে নেই ওপেনার তামিম ইকবাল ও পেসার শরিফুল ইসলাম।

তবে চোট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে ছিটকে যাওয়া সাকিব আল হাসানকে দলে রেখেছে বাংলাদেশ। যদিও তাঁর খেলা নির্ভর করবে ফিটনেস পরীক্ষার ওপর।

বাংলাদেশ টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইয়াসির চৌধুরী রাব্বি, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা ও সাকিব আল হাসান (ফিটনেস প্রমাণ সাপেক্ষে)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com