শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

২০৩১ ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

  • আপডেট সময় বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ১২.৩৯ এএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে। তবে ২০২৪ থেকে ২০৩১ পর্যন্ত চক্রে পাওয়া আসরটি ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ।

মঙ্গলবার বিশ্ব আসর আয়োজনের ৮টি নতুন টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে আইসিসি।এই ৮টি টুর্নামেন্ট আয়োজন করবে ১২টি ভিন্ন ভিন্ন দেশ। সেই সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফিরছে চ্যাম্পিয়নস ট্রফিও।

আইসিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। পরের বছর পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়নস ট্রফির আসর।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত-শ্রীলঙ্কা। পরের বছর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ মিলিতভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পরের বছর চ্যাম্পিয়নস ট্রফির আসর বসবে ভারতে।

২০৩০ সালে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড মিলে আয়োজন করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছর বাংলাদেশ ও ভারত যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com