শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

কিশোরগঞ্জে আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব কাবাডি অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ৭.৫৬ পিএম
  • ৬৬৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জে আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব কাবাডি (বালক-বালিকা) অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বালক ও বালিকা উভয় বিভাগেই জেলায় চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলা। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকালে শহরের পুরাতন স্টেডিয়ামে প্রতিযোগিতার দুটি ফাইনাল অনুষ্ঠিত হয়।

বালকদের ফাইনালে কটিয়াদী উপজেলাকে পরাজিত করে কিশোরগঞ্জ সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালিকাদের ফাইনালে পাকুন্দিয়া উপজেলাকে পরাজিত করে কিশোরগঞ্জ সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

এতে সম্মানিত অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।

 

প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিযোগিতা পরিচালনা কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সবুজ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম, কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, ক্রীড়া সংগঠক সাইদুল হক শেখর প্রমুখ ছাড়াও ক্রীড়া সংগঠক, সাংবাদিক, ক্রীড়ামোদি ও বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গত ৫ নভেম্বর জেলার ১৩ টি উপজেলা বালক এবং বালিকা দল নিয়ে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রতিযোগিতার উদ্বোধন হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com