সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সাত ব্যবসায়ী আটক লক্ষ্মীপুরে ২০ মণ জাটকা জব্দ

  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১, ৩.৩৯ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতিতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ২০ মণ জাটকা সহ ৭ ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার শেষ রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাটকা বিক্রয় ও পরিবহনের অপরাধে এই ৭ জনকে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা ২০ মণ জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে রামগতি উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম শান্তুনু চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত খাঁন, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান ও কোস্টগার্ড কমান্ডার মো. মহসিন। জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট এলাকায় জাটকা বিক্রয় ও পরিবহনের গোপন খবরে কোস্টগার্ড অভিযান চালায়। এ সময় ২০ মণ জাটকাসহ ৭ জন ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকের ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। ইউএনও এম শান্তুনু চৌধুরী বলেন, জাটকা শিকার বিক্রয় ও পরিবহন আইনত দণ্ডনীয়। জাটকা বিক্রি ও পরিবহনের অপরাধে ৭ ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট প্রশাসনকে জাটকা সংরক্ষণে অভিযান অব্যাহত রাখতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com