সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জনগণের শক্তিতে নয়, বিএনপি ষড়যন্ত্র ও অস্ত্রের শক্তিতে বিশ্বাসী : ড. হাছান মাহমুদ

  • আপডেট সময় শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৫.৩৭ পিএম
  • ৬২৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জনগণের শক্তিতে নয়, বিএনপি ষড়যন্ত্র ও অস্ত্রের শক্তিতে বিশ্বাসী।
তিনি আজ দুপুরে দিনাজপুর জেলা পরিষদে দিনাজপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে একথা বলেন।
ড. হাছান বলেন, ‘মির্জা ফখরুল সাহেব বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার তারা ছাড়া নির্বাচনে যাবে না, এর কারণ বিএনপি জনগণের শক্তিতে নয়, ষড়যন্ত্র আর অস্ত্রের রাজনীতিতে বিশ্বাসী। সেজন্যই তারা নির্বাচনে না যাওয়ার কথা বলে। তারা অতীতেও নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি।
সাম্প্রতিক সময়ে কুমিল্লা, পীরগঞ্জ, নোয়াখালীর ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘তদন্তে দেখা যাচ্ছে, কিভাবে নোয়াখালীর ঘটনায় বরকতউল্লাহ বুলু ইন্ধন দিয়েছে, ইকবালকে কারা ইন্ধন দিয়েছে, সব ধীরে ধীরে বেরিয়ে আসছে।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দল থেকে সারাদেশে সকল নেতাকর্মীদের আমরা নির্দেশ দিয়েছিলাম যাতে তারা হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁডায় এবং তারা দাঁড়িয়েছে। সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে।

এপর্যন্ত ১২৯টি মামলা ও ১২০০ জনের বেশি গ্রেফতার হয়েছে। সরকারের এই পদক্ষেপগুলো কূটনৈতিক অঙ্গনসহ সর্বমহলে প্রশংসিত হয়েছে।এর আগে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর পরিচালনায়  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সদস্য আব্দুল আওয়াল শামীম, জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য ইকবালুর রহিম, শিবলী সাদিক এমপি প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com