সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাংলাদেশে কোনো ধর্মের-বর্ণের মানুষের মধ্যে পার্থক্য করা হয় না :পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ২.২৩ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

সম্প্রতি বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর সহিংসতার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘এটি খুব দুঃখজনক যে, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। আগামী দুবছর পর আমাদের নির্বাচন হবে। এর মধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের শিকার আমরা হব।’ বাংলাদেশে কোনো ধর্মের-বর্ণের মানুষের মধ্যে পার্থক্য করা হয় না বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার সকালে সিলেট ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার দেশের সব শ্রেণির জনগণের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছে। এবং এই মঙ্গল অর্জনের জন্য সবার সহযোগিতার সক্রিয় উদ্যোগ দরকার।’

মন্ত্রী বলেন, ‘এত ভালো কাজ হচ্ছে দেশের সব শ্রেণির জনগণের জন্য, কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়। কিন্তু কিছু দুষ্টু লোক সেগুলোকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার এবং এই দুষ্কৃতকারীদের জন্য কাজ করছে।’

ড. মোমেন বলেন, ‘আমাদের বাংলাদেশে একটা ধর্মীয় সম্প্রীতির দেশ। এবং বাংলাদেশ বোধ হয় ধর্মীয় সম্প্রীতিতে পৃথিবীর মধ্যে এক নম্বর। এখানে কোনো ধর্মের-বর্ণের মানুষের মধ্যে পার্থক্য করা হয় না। সবার সমান অধিকার আমাদের রাষ্ট্র দেয়। যারা অন্য ধর্মের লোক আছেন, তারা আমাদের দেশে যেসব সুযোগ-সুবিধা পাচ্ছেন, তাঁরা অন্য কোনো দেশে সে সুযোগ সুবিধা পান না। আপনারা কি জানেন—ভারতে পূজা করলে সরকার টাকা দেয়? একমাত্র বাংলাদেশ—যেখানে আমরা সাহায্য করি। সব ক্ষেত্রে আমরা সাহায্য করি। এরপর এ ধরনের ঘটনা ঘটলে খুবই দুঃখ লাগে।’

পররাষ্ট্রমন্ত্রী আশাপ্রকাশ করে বলেন, ‘আমার বিশ্বাস—আগামীতে এ ধরনের ঘটনা ঘটবে না। কারণ, আমরা বিশ্বাস করি—সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। এটা আমরা মগজে বিশ্বাস করি। এবং সে ক্ষেত্রে বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক সমাজ গড়তে চেষ্টা করে গেছেন। আজ আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনাও একই ব্রত নিয়ে একটি অসাম্প্রদায়িক ও স্থিতিশীল অর্থনীতি গড়ার জন্য কাজ করছেন। যে ঘটনা ঘটেছে, এটাতে সবাইকে শাস্তি দেওয়া হবে। এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি না করাই বোধ হয় ভালো হবে।’

এ ঘটনায় ভারত সরকারের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে এ কে আবদুল মোমেন বলেন, ‘ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অ্যাকশন নিয়েছেন, সেগুলো খুব ভালো অ্যাকশন। হ্যাঁ, ওখানে কিছু লোক বানোয়াট প্রচারণা করছে, সেগুলো দুঃখজনক।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com